‘ডেল্টা শিক্ষাবৃত্তি’ (এককালীন আর্থিক সহায়তা) (৩)
শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এবং জরুরি শিক্ষা উপকরণের অভাব দূর করতে ডেল্টা পাঠাগার ফোরামের পক্ষ থেকে ‘ডেল্টা শিক্ষাবৃত্তি’ কার্যক্রম চালু করা হয়েছে। যেকোনো শিক্ষার্থী তার বিশেষ প্রয়োজনে এই এককালীন সহায়তার জন্য আবেদন করতে পারবেন।
‘ডেল্টা পাঠাগার -বৃত্তি’ কর্মসূচি (২)
ডেল্টা পাঠাগার ফোরামের পক্ষ থেকে গ্রামীণ জনপদের অত্যন্ত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ শিক্ষা সহায়তা বা বৃত্তি কর্মসূচি চালু হতে যাচ্ছে। এই বৃত্তির মূল উদ্দেশ্য হলো দারিদ্র্যের কারণে যাতে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয় এবং একইসঙ্গে তারা পাঠাগারের সঙ্গে যুক্ত থেকে নিজেদের জ্ঞান বৃদ্ধি করতে পারে।
গ্রামীণ পাঠাগারে দৈনিক পত্রিকা সরবরাহ কর্মসূচি (১)
ডেল্টা পাঠাগার ফোরামের পক্ষ থেকে প্রত্যন্ত গ্রামীণ জনপদে তথ্যের প্রসার ও শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে নির্বাচিত কিছু পাঠাগারে নিয়মিত একটি করে জাতীয় দৈনিক পত্রিকা বিনামূল্যে সরবরাহ করা হবে। যে সকল পাঠাগার এই সুবিধার আওতায় আসতে আগ্রহী, তাদের নিম্নোক্ত নিয়ম ও নীতিমালা অনুসরণ করে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।