গ্রামীণ পাঠাগারে দৈনিক পত্রিকা সরবরাহ কর্মসূচি (১)

আয়োজনে: ডেল্টা পাঠাগার ফোরাম

ডেল্টা পাঠাগার ফোরামের পক্ষ থেকে প্রত্যন্ত গ্রামীণ জনপদে তথ্যের প্রসার ও শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে নির্বাচিত কিছু পাঠাগারে নিয়মিত একটি করে জাতীয় দৈনিক পত্রিকা বিনামূল্যে সরবরাহ করা হবে। যে সকল পাঠাগার এই সুবিধার আওতায় আসতে আগ্রহী, তাদের নিম্নোক্ত নিয়ম ও নীতিমালা অনুসরণ করে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।


১. আবেদনের যোগ্যতা (Eligibility Criteria):

  • পাঠাগারটি অবশ্যই গ্রামাঞ্চলে অবস্থিত হতে হবে।

  • পাঠাগারটিতে নিয়মিত পাঠক (বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধমিক স্তরের শিক্ষার্থী) সমাগম থাকতে হবে।

  • প্রতিদিন কমপক্ষে ১০ (দশ) জন পাঠক থাকতে হবে

  • পাঠাগারটি নিয়মিত (কমপক্ষে) খোলা থাকতে হবে।

  • পাঠাগার খোলা ও বন্ধ করার জন্য একজনকে নিয়মিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি (স্বেচ্ছাসেবী কিংবা বেতনভুক্ত) থাকতে হবে।

  • পাঠাগারের একটি কার্যকরী পরিচালনা কমিটি থাকতে হবে।

  • পত্রিকাটি রাখার জন্য উপযুক্ত স্থান বা রিডিং রুম থাকতে হবে

২. নিয়ম ও নীতিমালা (Terms & Conditions):

  • পত্রিকা প্রাপ্তি: ডেল্টা পাঠাগার ফোরামের পক্ষ থেকে সরাসরি স্থানীয় হকারের মাধ্যমে পত্রিকা পাঠানোর ব্যবস্থা করা হবে।

  • সংরক্ষণ: প্রতিদিনের পত্রিকা অবশ্যই পাঠাগারের নির্দিষ্ট স্থানে পাঠকদের জন্য উন্মুক্ত রাখতে হবে এবং মাসের শেষে পত্রিকাগুলো সুন্দরভাবে ফাইল করে সংরক্ষণ করতে হবে।

  • হাজিরা খাতা: প্রতিদিন কতজন পাঠক পত্রিকা পড়ছেন, তার একটি সংক্ষিপ্ত রেকর্ড বা হাজিরা খাতা মেইনটেইন করতে হবে।

  • তদারকি: ডেল্টা পাঠাগার ফোরামের প্রতিনিধি যেকোনো সময় পাঠাগার পরিদর্শন করে পত্রিকা প্রাপ্তি ও ব্যবহার যাচাই করতে পারবেন।

  • বাতিলকরণ: যদি কোনো পাঠাগার টানা ৭ দিন পত্রিকা গ্রহণ করতে ব্যর্থ হয় বা পত্রিকার অপব্যবহার হয়, তবে ডেল্টা পাঠাগার ফোরাম উক্ত পাঠাগারের বরাদ্দ বাতিল করার অধিকার রাখে।



৩। মেয়াদ ও নবায়নঃ

  • একবার মঞ্জর হলে তার মেয়াদ হবে, ০৬ (ছয়) মাস।

  • প্রতি ০৬ মাস পর পর এটা নবায়ন করতে হবে।

  • এর পজিটিভ ফলাফল পাওয়া গেলে, পাঠাগার কর্তৃপক্ষের প্রতিবেদন পাওয়া সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি করা হবে।

  • একটি পাঠাগার একটানা সর্বোচ্চ দুই বছর এই সেবা গ্রহণ করতে পারবে।



৪. আবেদন প্রক্রিয়া (Application Process):

৩.১) অনলাইন আবেদন পদ্ধতিঃ (ক্লিক করুন)

৩.২) অফলাইন আবেদন পদ্ধতিঃ

আগ্রহী পাঠাগারকে একটি সাদা কাগজে বা নিজস্ব প্যাডে নিম্নোক্ত তথ্যসহ আবেদন করতে হবে:

  • পাঠাগারের নাম ও পূর্ণ ঠিকানা।

  • প্রতিষ্ঠার সাল।

  • গড় পাঠক সংখ্যা (দৈনিক)।

  • পাঠাগার খোলা রাখার সময়সূচী।

  • যোগাযোগের জন্য মোবাইল নম্বর (সভাপতি/সাধারণ সম্পাদক)।

আবেদন পাঠানোর ঠিকানা:

Email: contact@deltalibraryforum.org

আবেদনের শেষ সময়: [……………………….]



৫. আবেদনপত্রের নমুনা (Sample Format):

বরাবর,

আহ্বায়ক/ সমন্বয়কারী

ডেল্টা পাঠাগার ফোরাম।

বিষয়: দৈনিক পত্রিকা প্রাপ্তির জন্য আবেদন।

জনাব,

শুভেচ্ছা নিবেন। আমাদের [পাঠাগারের নাম] দীর্ঘ দিন ধরে [গ্রাম/এলাকার নাম] এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে আসছে। বর্তমানে আমাদের পাঠাগারে প্রচুর শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করতে আসে। শিক্ষার্থীদের বিশ্ব সমাচার ও সাধারণ জ্ঞানের চাহিদার কথা বিবেচনা করে আপনার ফোরামের পক্ষ থেকে একটি দৈনিক পত্রিকা সরবরাহের জন্য বিনীত অনুরোধ করছি।

আমরা ফোরামের সকল নিয়ম ও নীতিমালা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের পাঠাগার সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য নিচে সংযুক্ত করা হলো।

বিনীত,

[আপনার নাম ও স্বাক্ষর]

সভাপতি/সাধারণ সম্পাদক

[পাঠাগারের নাম ও সিল]

যোগাযোগ নম্বরঃ

Previous
Previous

‘ডেল্টা পাঠাগার -বৃত্তি’ কর্মসূচি (২)